তিনি বলেন, রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে জয়পুরহাটে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। হার্টের সমস্যাজনিত অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম।
তিনি বলেন, রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে জয়পুরহাটে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। হার্টের সমস্যাজনিত অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম। নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লিগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন।