October 8, 2026, 6:39 am

ওয়ার্ল্ড পুলিশ সামিটে যোগ দিতে দুবাই গেলেন আইজিপি

Reporter Name
  • আপডেট Tuesday, March 5, 2024
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ওয়ার্ল্ড পুলিশ সামিটে যোগ দিতে দুবাই গেলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল সোমবার রাতে সরকারি সফরে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি দুবাইয়ে ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় দি ওয়ার্ল্ড পুলিশ সামিটে অংশগ্রহণ করবেন। সামিটে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশ প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর