আব্দুল কাদের :: প্রতি বছরের ন্যায় এবারও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ। এ বছর এই বিদ্যালয় থেকে সাধারণ শাখায় মোট পরীক্ষার্থী ৪১৫জন। এর মধ্যে পাশ করেছে ৪০৪জন, কারিগরি শাখায় শাখায় মোট পরীক্ষার্থী ১১৩জন পাশ করেছে ১১০জন, সাধারণ শাখায় জিপিএ-৫ পেয়েছে ৯৪জন, কারিগরি শাখায় জিপিএ-৫ পেয়েছে ১০জন। বিগত কয়েক বছর থেকেই সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখেছে। পাশের হার, জিপিএ-৫ অর্জন সব ক্ষেত্রেই অনন্য সাফল্যের ছোঁয়া। নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, আমরা ছাত্রছাত্রীদের গুণগতমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যালেন্ডারভিত্তিক নিয়মিত একাডেমিক পাঠদান, বিশেষ একাডেমিক কার্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম আমাদের ছাত্রছাত্রীদের আশানুরূপ ফলাফল অর্জনে সহায়তা করে। অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যাশা অনুযায়ী ফলাফল লাভের জন্য প্রধান নিয়ামক হলো এখানকার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা। এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও উত্তীর্ণ ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যেসব শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো আমি তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তোমরা যারা উত্তীর্ণ হতে পারনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা জানায়, আমরা আশানুরূপ রেজাল্ট করতে পেরে খুবই আনন্দিত। আর এর জন্য সকল কৃতিত্ব শ্রদ্ধেয় শিক্ষকগণের। কারণ তাঁরা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। এ বিদ্যালয়ে অধ্যয়ন করতে পেরে আমরা গর্বিত।