সাথী আক্তার, টঙ্গী :: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮০.৩৯ শতাংশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফল প্রকাশ করা হয়েছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ।
সারাদেশের ন্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ এবছর এসএসসি পরীক্ষায় জেলার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে। এ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ৭১৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮৪ জন। টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে ৩৭৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৬১জন। জিপিএ-৫ পেয়েছে ৯৫জন। টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ থেকে ৪৭৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৩৭জন। জিপিএ-৫ পেয়েছে ৫৮জন। সাহাজ উদ্দিন সরকার মডেল স্কুল এন্ড কলেজ থেকে ১৭৮ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৬৫ জন জিপিএ-৫ পেয়েছে ২২ জন। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ২৪১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন। টঙ্গীর হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুল ২১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২১ জন। জিপিএ পেয়েছে ৯ জন। আল হেলাল স্কুল থেকে ১০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১০ জন জিপিএ পেয়েছে ৮ জন। টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ২৯১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২২১ জন। জিপিএ-৫ পেয়েছে ২০জন। নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৫৮ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। শিলমুুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয় থেকে ২১১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ৩১৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫জন। জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৬৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৫৭ জন, জিপিএ ৫ পেয়েছে ২০৬ জন। রাজেন্দ্রপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২৪১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৪১ জন, জিপিএ-৫ পেয়েছে ১৮৫ জন। রানী বিলাসমনি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৫৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৪৪জন, জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন। বি আর আর আই উচ্চ বিদ্যালয় থেকে ১৩৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৩৯ জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।