July 9, 2026, 1:53 pm

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন নারী ক্রিকেটাররা

Reporter Name
  • আপডেট Tuesday, July 16, 2024
  • 100 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: নারী এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আসরটি খেলতে আজ দেশে ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে সংবামাধ্যমে নিজেদের লক্ষ্যের কথা জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তিনি বলেন, ‘এশিয়া কাপ আমাদের মেয়েদের ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে কিন্তু বড় রেভ্যুলেশন হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ, বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়া যাবে এশিয়া কাপের মাধ্যমে। ’
নিজেদের লক্ষ্য জানিয়ে জ্যোতির মন্তব্য, ‘সর্বশেষ এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এর জন্য আমাদের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, লম্বা সময় ধরে আমরা ভালো করছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি, কিন্তু দল হিসেবে ভালো করিনি। আমাদের মোমেন্টামের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো করে শুরু করতে চাই। ’
জ্যোতি আরও বলেন, ‘শেষ দুটি সিরিজ খারাপ গিয়েছে, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। এরপর আমাদের একটা লম্বা বিরতি গেল, আমরা এ সময় ঘরোয়া ক্রিকেট খেলেছি। সেখানে যারা ভালো করেছে, তাদের আমরা দলে এনেছি। সর্বশেষ ক্যাম্পেও দেখলাম সবাই ভালো ছন্দে আছে। আমরা এখন ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি। আগমী ১৯ জুলাই থেকে শুরু হবে মেয়েদের এশিয়া কাপ। যেখানে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২০ জুলাই শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর