July 9, 2026, 7:32 am

এভারেস্ট জয়ী শাকিলকে পথে পথে ফুল দিয়ে শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট Saturday, May 31, 2025
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সড়কের দুই পাশে ফুল হাতে দাঁড়িয়ে এলাকাবাসী। ব্যান্ডপার্টি বিভিন্ন গানের সুর তুলছে। সবার মাঝে আনন্দ-উচ্ছ্বাস। কারণ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে যে নিজ গ্রামে ফিরছেন ইকরামুল হাসান শাকিল। তাকে শুভেচ্ছা জানাতেই এত আয়োজন। আজ শনিবার (৩১ মে) সকালে নিজ জেলায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগারচালা গ্রামে যখন প্রবেশ করেন তিনি, তখন তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন কালিয়াকৈরের কৃষক পরিবারের সন্তান ইকরামুল হক শাকিল। তার এ জয়ে শুধু পরিবারই নয়, এলাকাবাসীও আনন্দিত।
এদিকে ছেলে বাড়ি ফেরার কথা শুনেই সকাল থেকে বিভিন্ন খাবার রান্না করে রাখেন মা শিরিনা বেগম। গ্রামে ফিরেই মায়ের হাতের রান্না করা খাবার খান শাকিল। ১৯ মে সকাল সাড়ে ৬টায় এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরেন এই যুবক। শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প ৪-এ ফিরে এসেছেন, সমুদ্র থেকে পদযাত্রা করে প্রায় ১৩শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে সাফল্যের শিখর স্পর্শ করার খবর গ্রামের বাড়ি ছড়িয়ে পড়ার পরই ভিড় জমিয়েছেন দুর দূরান্ত থেকে আসা মানুষ।
স্থানীয় বাসিন্দা রমজান হোসেন বলেন, শাকিল শুধু আমাদের এলাকার নয়, তিনি সারাদেশের গর্ব। তিনি যেমন আমাদের এলাকা উজ্জ্বল করেছেন, তেমনি দেশের সুনামকেও পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন। কৃষক পরিবার থেকে বেড়ে উঠা শাকিল বাগচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এরপর জনতা উচ্চ বিদ্যালয় থেকে পাস করেন এসএসসি। ছোট বয়স থেকে লেখালিখি, বই পড়া, ভ্রমণে আকৃষ্ট ছিলেন। এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ ও ভ্রমণবিষয়ক ৬টি বই লেখেন তিনি। ২০১৯ সালে বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরার চেষ্টা করেন। মা শিরিনা বেগম, ভাই সজিব আহমেদ ও সাকিব আহমেদ গ্রামের বাড়িতে বসবাস করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর