July 9, 2026, 10:07 am

এনআইডি অনলাইন সেবা দুইদিন বন্ধ থাকবে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট Thursday, July 6, 2023
  • 165 জন দেখেছে

আজ বৃহস্পতিবার বিকেল থেকে সার্ভার স্থানান্তর করার জন্য জাতীয় পরিচয়পত্র সেবা বিকেল থেকে শনিবার সারা দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে রবিবার (০৯ জুলাই) থেকে যথারীতি চালু থাকবে।

ইসির এনআইডি শাখার প্রোগ্রামার মো. আবুল খায়ের রনি এমন তথ্য জানিয়েছেন। মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের কাছে পাঠানো এ সংক্রান্ত নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ চলমান রয়েছে। সার্ভার কক্ষ আদর্শমানকরণের সময়কালে সার্ভার কক্ষের চলমান নেটওয়ার্ক ও সার্ভারভিত্তিক সেবাসমূহ মাঠ পর্যায় পর্যন্ত নিরবিচ্ছিন্ন রাখতে বর্তমানে সার্ভার, নেটওয়ার্ক ও বৈদ্যুতিক সংযোগসমূহ অস্থায়ী সার্ভার কক্ষে (কক্ষ নং-৯০৭) স্থানান্তর করা হচ্ছে।

সার্ভার কক্ষ অস্থায়ীভাবে স্থানান্তরের সময় বৃহষ্পতিবার (০৬ জুলাই) বিকেল ৫টা থেকে শনিবার (০৮ জুলাই) রাত অবধি এ সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠ পর্যায় ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্ট্রানেটভিত্তিক সকল সেবা যেমন, ইন্টারনাল ওয়েবসাইট, ভিপিএন সেবা বন্ধ থাকবে।আগামী রবিবার (৯ জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর