July 9, 2026, 11:14 pm

এদেশে বিএনপি-জামাতের ধ্বংসাত্মক রাজনীতি হতে দিতে চাই না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, November 15, 2023
  • 99 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, এদেশে বিএনপি-জামাতের ধ্বংসাত্মক রাজনীতি হতে দিতে চাইনা। শেখ হাসিনার নেতৃত্বে যা কিছু উন্নয়ন হয়। বিএনপি জামায়াত চাই সেই গুলি ধ্বংস করে দিতে। এদেশে বিএনপি-জামাতের ধ্বংসাত্মক রাজনীতি হতে দিতে চাই না। গত ২৮ তারিখ থেকে এপর্যন্ত দেড় শতাধিক গাড়ি ভাঙচুরসহ আগুন দিয়ে পুড়িয়েছে। পুলিশ হত্যা করেছে শুধু হত্যা করেই শেষ করেননি। হত্যার পর ওই পুলিশকে কুপিয়েছে। তারা ধ্বংসাত্মক রাজনীতির সাথে জড়িত। তারা শুধু ধ্বংস করতে জানে। শেখ হাসিনা যখন ৯৬ সালে ক্ষমতায় ছিল তখন তিনি গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার জন্য গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করে ছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে ওই সব ক্লিনিক বন্ধ করে দিয়ে ছাগল পালনের জন্য ছাগলের খোয়ার বানিয়ে ছিল। এদেশে অনেক কালবার্ট ব্রীজ, রাস্তা ঘাটের কাজ চলমান ছিল খালেদা জিয়া ক্ষমতায় এস সব বন্ধ করে দিয়েছিল। আর হতে দেয় নাই । টাকা পয়সা আটকা পড়ে আছে। তারা মানুষের ভাল কাজ চায়না। শেখ হাসিনা এদেশে ৯লক্ষ আশ্রয়হীন মানুষকে থাকার জন্য ঘর দিয়েছেন। তারা যে ইলেকশনে আসবে কি ভাবে আসবে, তারা যদি ইলেকশনে আসে মানুষ তাদের জিজ্ঞেস করবে তারা কিকি ভাল কাজ করেছে। তারাতো কোনে কাজের কথা বলতে পারবেনা। কাজেই তারা ভোট হোক এটা তারা চায়না। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের মধ্যাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত মধ্যপাড়া ইউনিয়নের সরকারী সকল প্রকার ভাতা ভোগীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইউনিয়নের প্রায় আট সহস্রাধিক ভাতা ভোগীসহ অন্যান্য নেতাকর্মী মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মতবিনিময় সভাকে জনসমুদ্রে পরিনত করে। তিনি আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান। এছাড়াও তিনি বলেন বিএনপি জামায়াত পাশ করলে কে হবেন প্রধানমন্ত্রী এটা তারা বলতে পারেনা । মা অসুস্থ্য । মাকে দেখতে আসে নাই। কিরকম ছেলে । জনগনের নিকট প্রশ্ন করেন যার মায়ের প্রতি দরদ নাই তার কি জনগনের প্রতি দরদ থাকতে পারে ?
এসময় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সেলিম আজাদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিকদার মোশারফ হেসেন মধ্যপাড়া কালিয়াকৈর উপজেলা আওয়অমীলীগের সহ সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি এড রফিক উদ্দিন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এমদাদ হোসেন তুলা মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর আওমীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ অন্যান্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর