July 9, 2026, 11:00 am

একদল লোক ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করছে : দুলু

Reporter Name
  • আপডেট Sunday, October 26, 2025
  • 69 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আলেমগণ রাসুলের প্রতিনিধি। তাদের দায়িত্ব মানুষকে সঠিক পথে রাখা। কিন্তু একদল লোক ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করছে। তারা মানুষকে যেন বিভ্রান্ত করতে না পারে সেই দায়িত্ব আলেমদেরই। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিয়সভায় তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, আওয়ামী লীগ এই দেশে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ শেখ হাসিনাকেই ধ্বংস করেছে। ইসলামের শত্রু, যারা বাবরি মসজিদ ভেঙেছে; তাদের কাছে আশ্রয় নিয়েছে হাসিনা। কওমি মাদরাসার কোনো শিক্ষক বা ছাত্র জামায়াত হয় না। কেননা, তারা ধর্মটাকে জানে। আল্লাহর আদেশ, রাসুলের নির্দেশ কি তারা তা জানে।
সমাবেশে উপস্থিত ছিলেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মওলানা মোহাম্মদ আবুল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর