July 9, 2026, 10:58 am

একটি গোষ্ঠী এখনো নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : মীর সরফত আলী সপু

Reporter Name
  • আপডেট Sunday, October 26, 2025
  • 66 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, বিএনপি দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সারা দেশে এখন বিএনপির জয়জয়কার। আজ রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা থেকে দিনব্যাপী শ্রীনগর উপজেলার ষোলঘর বাজার, কেওটখালী বাজার ও হাঁসাড়া বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সপু বলেন, একটি গোষ্ঠী এখনো নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের মানুষ বিএনপির পাশে রয়েছে। তাই আমি নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি- আপনারা সবাই সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর