স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আসন্ন এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত ও ¯^চ্ছ পরিবেশে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে| পরীক্ষা পরিচালনায় সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ, আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ঘোষণা দেওয়া হয়েছে| আজ সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এসব সিদ্ধান্ত গৃহীত হয়| সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (জিএমপি) মোহাম্মদ মহিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির এবং জেলা শিক্ষা কর্মকর্তায় মো. আল মামুন তালুকদার|
এ সময় পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র ও কেন্দ্রসংলগ্ন এলাকায় কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ, অননুমোদিত বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রশ্নপত্র বাছাই ও সেট কোড ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবল¤^ন, কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জরুরি ¯^াস্থ্যসেবার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রেখে নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়|
জেলা প্রশাসক বলেন, কেন্দ্রসচিবরা সমাজের শ্রদ্ধেয় শিক্ষক| পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ| নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে পরীক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে|’ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, অসদুপায় বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না| অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ|