July 9, 2026, 4:12 pm

উপদেষ্টার হস্তক্ষেপে গাজীপুরের বনভূমি দখলমুক্ত করলো বন বিভাগ

Reporter Name
  • আপডেট Monday, August 19, 2024
  • 78 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এ বনভূমি অবৈধ দখলের বিষয়টি অবহিত হলে পরিবেশ উপদেষ্টা র‍্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। আজ সোমবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
প্রসঙ্গত, ১৪ আগস্ট গাজীপুরের চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের চেষ্টা করা হয়। বন বিভাগ নির্মাণাধীন বিশালাকার মার্কেট নির্মাণ কাজে বাধা দিলে জবরদখলকারীরা বনকর্মীদের আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সবার সহযোগিতায় সমৃদ্ধ এ বনভূমি অবৈধ দখলমুক্ত করার পর গাছের চারা লাগিয়েছে বন বিভাগ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর