July 9, 2026, 7:31 am

‘উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নেই, তাই প্রতিদ্বন্দ্বিতা বাড়বে’

Reporter Name
  • আপডেট Sunday, March 31, 2024
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। রবিবার (৩১ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ আশা প্রকাশ করেন।
রাশেদা সুলতানা বলেন, ‘উপজেলা নির্বাচন সব ধরনের প্রভাব থেকে মুক্ত থাকবে। এক্ষেত্রে যত শক্তিশালী প্রার্থী হউক না কেন, কেউ নির্বাচনে আইনের বাইরে গেলে সঙ্গে সঙ্গেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় নেই। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাচন কমিশনের আইনের বাইরে গেলে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না।’
নির্বাচন কমিশনার বলেন, ‘উপজেলা ভোটে যেহেতু দলীয় প্রতীক নাই, এজন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। ভোটের পরিবেশ ভালো থাকায়, ভোটার উপস্থিতিও বাড়বে।
একই সঙ্গে বাড়বে দ্বন্দ্ব। এজন্য প্রশাসনের মাঝে সমন্বয় ও নিরপেক্ষতা দরকার। দৃঢ় সমন্বয়ের মধ্য দিয়ে প্রশাসনের আন্তরিকতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’ বিএনপি-জামায়াত নির্বাচনে আসবে কিনা শুধু পেপার পত্রিকায় দেখছি।
তবে জামায়াত কোনো নিবন্ধিত দল নয় আর আইন মেনে নির্বাচনে করতে হবে। আর জামায়াত-অজামায়াত বুঝিনা, দেশের নাগরিক হলে নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন হবে সুষ্টু অবাধ ও নিরোপক্ষ এর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আর এ উপজেলা পরিষদ নির্বাচন এলাকায় কোনো সিসি ক্যামেরা থাকছে না।’ নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় নির্বাচনের পর কমিশন নিয়ে কোনো নেগেটিভ কথা আর শোনা যায় না। ফলে নির্বাচন কমিশনের জন্য আস্থার জায়গা তৈরি হয়েছে। আমরা শুরু থেকেই নির্বাচন কমিশনের প্রতি মানুষের ও ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করেছি।’
তিনি বলেন, ‘খারাপ নির্বাচন হলে গণতন্ত্র বিপন্ন হবে, তা আমরা চাই না। আমরা এ প্রজন্মের মাঝে ভালো নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবে নির্বাচন কলুষিত হয় এ ধরনের কর্মকাণ্ড অতীতে মেনে নেওয়া হয়নি, ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো প্রকার ফেক কিংবা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা যাবে না, সেই সঙ্গে নির্বাচন কমিশনের সকল নিয়মের মধ্যে থেকে সংবাদ পরিবেশন করতে হবে।’
রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, জেলা প্রশাসক রংপুরের মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাহসিন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের ৫৮ উপজেলা নির্বাহী ও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন নির্বাচন কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর