May 31, 2026, 7:04 pm

উন্নয়নের নামে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে : আমিনুল হক

Reporter Name
  • আপডেট Sunday, April 28, 2024
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক বলেন, আওয়ামী সরকার মেঘা উন্নয়নের নামে মেঘা দুর্নীতি করে দেশের টাকা লুটপাট করে বিদেশে প্রাচার করছে। দেশ ও দেশের জনগণের কথা তারা চিন্তা করে না। বাংলাদেশের জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নেই। কারণ বাংলাদেশের জনগণের ভোটের কোন দরকার তাদের পরে না। তারা নিজেরা নিজেরাই ডামি নির্বাচন করে সরকার গঠন করে। এই আওয়ামী সরকার রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তায় এদেশের জনগণের ওপর চেপে বসে আছে।
রবিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে পল্লবীর তিনটি স্পট ৯২ নম্বর ওয়ার্ড দোয়ারীপাড়া, ৫ নম্বর ওয়ার্ড কালশী ও ৩ নম্বর ওয়ার্ড এভিনিউ ৫ এ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। দেশ ও দেশের মানুষ জন্য জীবন দিয়ে হলে ও দেশের স্বাধীনতা রক্ষা করবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর