July 10, 2026, 1:49 am

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের দোয়া চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

Reporter Name
  • আপডেট Friday, December 15, 2023
  • 99 জন দেখেছে

জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি কারো সাথে কোনো প্রকার অন্যায় করিনি। জমিদখল, চাঁদাবাজি, জুয়া আসর, মদের আসর কোথায় কোনো অন্যায়ের সাথে আমি থাকিনি ভবিষতেও থাকবো না। যদি কোন অন্যায়ের সাথে আমাকে আপনারা দেখতেন তাহলে চার চারবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করতেন না। আমার উপর অর্পিত দায়িত্বের বেলায় কখনো অবহেলা করিনি। তাই মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাকে দলীয় প্রতীকে নির্বাচন করার জন্য মনোনীত করেন। আমি আমার জীবনের সকল সুখ-আহ্লাদ বিসর্জন দিয়ে আপনাদের সেবা করে যাচ্ছি।আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় গাজীপুরের টঙ্গী মন্ডলমার্কেট এলাকায় নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর সোলেমান হায়দারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা রাজিব হায়দার সাদিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, মোস্তফা হুমায়ুন হিমু, কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, এডভোকেট আজিম হায়দার আদিম, রেজাউল করিম রঞ্জু, হাজী মনিরুজ্জামান,আব্দুস সালাম মাতবর প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর