August 24, 2026, 2:17 am

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাই : প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

Reporter Name
  • আপডেট Wednesday, November 29, 2023
  • 154 জন দেখেছে

জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন আমি দীর্ঘ ১৫ বছর যাবৎ আমার নির্বাচনী এলাকায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে আমি কোন দুর্নীতি করিনি এবং কারো হৃদয়ে আঘাত দেইনি। গাজীপুরে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করেছি। এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছি। কারো কাছ থেকে কোন সুবিধা নেইনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা আমাকে চারবার এমপি নির্বাচিত করেছেন। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আমি আমার বাবার আদর্শকে ধারণ করে জনগণের জন্য কাজ করেছি। এই ধারা অব্যাহত রাখতে এবারও আমি আপনারদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আসছে আগামী ৭ জানুয়ারি সবাইকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করছি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপুর সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মন্ডল, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন খান মিঠু প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর