স্টাফ রিপোর্টার, গাজীপুর:: আগামী ২৫ মে, ২০২৩ইং গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ মুহুর্তে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিন রাত প্রচার-প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৫৫, ৫৬ ও ৫৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সফল কাউন্সিলর প্রার্থী রাখি সরকার। তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বলেন, ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের মানুষ আমাকে নির্বাচিত করেছেন। আমি সফলতার সাথে আমার দায়িত্ব পালন করেছি। আমি কোন দুর্নীতি করিনি, এলাকাবাসীর পাশে থেকে উন্নয়ন করেছি। এবারও আমাকে যদি (চশমা মার্কায়) ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আমি আশা করছি এলাকাবাসীর এবারও আমাকে চশমা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে রাখী সরকার বলেন, আমি বগত গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করেছি। আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচনে ভোটারদের রায়ে বিজয়ী হতে পারলে ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করবো। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
স্থানীয় ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, এবারও রাখী সরকার ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড বাসীর সেবা করার লক্ষ্যে পুর্নরায় নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারনা চালিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। বিগত নির্বাচনে বিজয়ী হয়ে যে উন্নয়ন করেছেন সেই ধারা অব্যাহত রাখতে দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। তিনি একজন সফল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সুবাদে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
আরো জানা যায়, বিগত সময় গুলোতে অএ এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে সবসময় জড়িত থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করেন। মানুষের জন্য কাজ করার মানসিকতা তার আছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের সময়ে তিনি নিজ উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা এবং নিজ সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন। সব সময় সবার বিপদে আপদে তাকে পাওয়া যায় এমনটাই জানান স্থানীয় লোকজন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লার অলিগলি ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং যিনি সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবেন এমন ব্যক্তিকেই ভোট দিতে চান তারা।