July 9, 2026, 1:50 pm

উন্নত-সমৃদ্ধ মর্যাদাশীল দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, October 14, 2023
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর :: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, শিক্ষকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করেছেন। শিক্ষকদের আস্থা ও ভরসার স্থল তিনি। তাই উন্নত-সমৃদ্ধ মর্যাদাশীল দেশ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আজ শনিবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে জেলার মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ের শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর শিক্ষকরা মর্যাদা পাননি। ৭৫ পরবর্তী সরকারগুলো সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে শিক্ষকদের মর্যাদার ক্ষেত্রে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু ৩৭ হাজার এবং ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন। তিনি প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে সরকারিকরণ করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর কোনো সরকারই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেনি।

শিক্ষকদের উদ্দেশে উপমন্ত্রী বলেন, আপনারা ক্লাসেই সঠিকভাবে পাঠদান করাবেন। কেউ প্রাইভেট টিউশনি করাবেন না। শিক্ষার্থীদের সন্তানতূল্য মনে করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে শিক্ষাদান করবেন। যাতে শিক্ষার্থীরা কখনো বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রশ্নে আপোস না করে। কারণ, আজকের শিক্ষার্থীই আগামীদিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বক্তব্য রাখেন, শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর