July 4, 2026, 12:10 pm

উত্তরা সেক্টর-১২ সোসাইটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

Reporter Name
  • আপডেট Saturday, February 22, 2025
  • 64 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করেছে। দেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সেক্টর -১২ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সেক্টর পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
পরে ক্লাব-১২, রয়েল ক্লাব, ক্লাব স্পোর্টস স্পাইস সহ আরো বিভিন্ন সংগঠন অংশগ্রহণে পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে এবং নিজ ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সবাইকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয় এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর