July 4, 2026, 7:58 am

উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Saturday, October 5, 2024
  • 76 জন দেখেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জোরালো ভূমিকা পালন করা উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার মনোয়ার ইসলাম চৌধুরী রবিন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উত্তরা এলাকায় আন্দোলন দমন-পীড়নে জোরালো ভূমিকা পালন করেন। তিনি উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলায় এজাহারভুক্ত আসামি বলেও জানিয়েছে ডিএমপি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর