May 14, 2026, 11:59 pm

উত্তরা ইপিজেডে জুয়েলারি শিল্প গড়বে কোরিয়ান কোম্পানি

Reporter Name
  • আপডেট Wednesday, May 10, 2023
  • 310 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (উত্তরা ইপিজেড) একটি জুয়েলারি শিল্প স্থাপন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স স্মাইল আর্টস কো. লি.। মঙ্গলবার (০৯ মে) ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স স্মাইল আর্টসের ব্যবস্থাপনা পরিচালক শিন হায়ং কি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই প্রতিষ্ঠানটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক চার কোটি ইউনিট কস্টিউম জুয়েলারি, স্টারলিং সিলভার জুয়েলারি এবং জিমস্টোন জুয়েলারি উৎপাদন করবে, যেখানে ৩০০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর এবং অতিরিক্ত নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. ফজলুল হক মজুমদার উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর