July 9, 2026, 11:01 am

উত্তরায় রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করলেন মেয়র আতিক

Reporter Name
  • আপডেট Friday, May 3, 2024
  • 155 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশব্যাপী চলমান তীব্র দাবদাহে উত্তরায় রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় তিনি রিকশাচালকদের মাঝে রিকশাতে স্থাপনযোগ্য একটি ছাতা, পানি পানের বোতল ও ১২ প্যাকেট করে খাবার স্যালাইন বিতরণ করেন। আজ শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘দিনদিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাহিরে বের হতে হয় তাদের কষ্ট বেড়ে যাচ্ছে। সীমিত আয়ের মানুষ যারা রয়েছে বিশেষ করে রিকশাচালক তাদের কষ্ট আরও বেশি হয়। তারা যাতে অন্তত ছাতার ছায়াতে থাকতে পারে এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে ছাতা দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনে যতগুলো নিবন্ধিত রিকশা রয়েছে সবাইকে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেওয়া হবে। পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে সেটি আধা লিটারের। এর ফলে এটি সহজে বহনযোগ্য এবং প্রয়োজনে তারা স্যালাইন গুলে খেতে পারবেন।’এর আগে ৪ নম্বর সেক্টর পার্কে সংস্কার কাজ সমাপ্ত করে ওয়াক ওয়েটি উদ্বোধন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ছিদ্দিকুর রহমান সরকার, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর