July 9, 2026, 12:13 pm

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গাজীপুর মহানগর তাঁতীদলের শোক প্রকাশ

Reporter Name
  • আপডেট Monday, July 21, 2025
  • 94 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের ১০/১২মিনিট পরই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। গাজীপুর মহানগর তাঁতীদলের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: আতিক উল্লাহ মিন্টু।
এক শোক বার্তায় বলেন, রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর