নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক ৬ থেকে ৭ মার্চ অনুষ্ঠিতব্য “উইমেন স্পীকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার সকালে তিনি প্যারিসে পৌঁছান।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, স্পিকারের সফর সঙ্গী হিসেবে আছেন স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান। তারা সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নিবেন এবং অন্যান্য দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন।
জানা গেছে, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১০ থেকে ১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। আগামী ১৫ মার্চ তাদের দেশে ফেরার কথা রয়েছে।