July 9, 2026, 10:58 am

ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, May 26, 2025
  • 84 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট চলাকালীন সময় সেনাবাহিনীর চেকপোস্ট অতিক্রম করে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের পুলিশের একটি বিশেষ টিমের হাতে ৭৭৬ পিস ইয়াবাসহ মো. উজ্জ্বল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হন। আজ সোমবার (২৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক মো. উজ্জ্বল মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা থানার নিজ শ্রীরাম গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হেকিম ও মাতার নাম রাজিয়া খাতুন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. ওবায়দুর রহমান বলেন, ‘ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মো. উজ্জ্বল মিয়াকে আটক করা হয়। পরে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি আরো জানান, শম্মুগঞ্জ থেকে ঈশ্বরগঞ্জে ইয়াবার চালান নিয়ে আসে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মো. ওবায়দুর রহমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর