June 4, 2026, 3:46 am

ঈশ্বরগঞ্জে সাবেক এমপি শাহিনের নির্বাচনী প্রচারণা জমছে৷

Reporter Name
  • আপডেট Wednesday, December 24, 2025
  • 133 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক:: আসছে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের আলহাজ শাহ নুরুল কবির শাহিন সাবেক এমপি গণসংযোগে ব্যস্ত সময় পার করছে।গতকাল২৩-শে ডিসেম্বর নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার লক্ষিগঞ্জ বাজার সহ আসপাশের এলাকায় ভোটারদের কাছে গিয়ে নিজেকে জনসমর্থন দেওয়ার জন্য দোয়া চান।সাবেক এমপি শাহিনকে আবারো ঈশ্বরগঞ্জের এমপি নির্বাচিত করে এলাকার উন্নয়নমুলক কাজ করার আহবান করেন। উপস্থিত লোকজন প্রতিনিধিকে বলেন শাহ নুরুল কবির শাহিন ভাই বিগত সময়ে এমপি থাকা কালীন অবস্থায় এলাকার ব্যাপক উন্নয়ন করেছে।তার কাছে কোন অন্যায়ের স্থান নেই।তিনি সকলের কথা শুনেন ও সাধ্যমত সমাধান করার চেষ্টা করেন।এসময় উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল,সম্মানিত সদস্য আবুল বাশার,মাইজবাগ ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি,মাইজবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া,মাইজবাগ ইউনিয়ন তাতীদলের সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম, বিএনপি নেতা ডাঃ আবদুল হালিম, মোস্তফা,আবদুর রাজ্জাক,বকুল,বোরহান,বাচ্চু,সাইফুল, মাসুম,কাইয়ুম,আবদুছ ছামাদ,আবদুর রাজ্জাক,স্বপন,রিপন,আফিল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর