July 4, 2026, 5:21 am

ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্টা বার্ষিকীতে বিএনপির মাজেদ বাবু’র বিশাল যুব সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ ::
  • আপডেট Monday, October 28, 2024
  • 80 জন দেখেছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে যুব সমাবেশ অনুষ্টিত।২৭-শে অক্টোবর(রবিবার) ময়মনসিংহ জেলা বিএনপি’র সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ঢাকা ঈশ্বরগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার লু্ৎফুল্লাহেল মাজেদ বাবু’র দিক-নির্দশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬-তম প্রতিষ্টা বার্ষিকী (আনু শাহ রহমতুল্লাহি আলাইহি’র মাজার শরীফের) পাশে বিএনপির দলীয় অফিসের সামনে বিশাল যুব সমাবেশ অনুষ্টিত হয়।এসময় আলোচক হিসেবে ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ আমিরুল ইসলাম ভূইয়া মনি।এছাড়াও ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক শাহিন ফরিদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক মোঃ হাদিস, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফয়সাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর