মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়ের) আওতায়১১জন চাষির মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের এ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত উপকারভোগী চাষিদের মাছের উন্নতমানের খাবার, গাছের চারা ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। একই সঙ্গে প্রদর্শনী মৎস্য খামারের জন্য চাষিদের নাম সংবলিত দিকনির্দেশনামূলক সাইনবোর্ডও হস্তান্তর করা হয়।উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।বিশেষ অথিতি উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মৎস্য বিভাগ সূত্র জানায়,গ্রামীণ পর্যায়ে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ এবং গৃহস্থালি পুকুরগুলোকে উৎপাদনমুখী করতে মৎস্য অধিদপ্তর এ উদ্যোগ নিয়েছে। উপকরণ পেয়ে স্থানীয় চাষিরা সন্তোষ প্রকাশ করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির আশা ব্যক্ত করেন।