মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৪ মে) মোবাইল কোর্ট পরিচালনা নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।ইউএনও সানজিদা রহমান একজন দক্ষ-কর্মট হিসেবে সরকারের অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করছে। এ সময় ল্যাব ডায়াগনোস্টিক সেন্টার ও আধুনিক ল্যাব ওয়ান এ অভিযানে বৈধ লাইসেন্স না থাকায় দুইটা ল্যাবকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ১৯৮২অনুযায়ী সিলগালা করা হয় ও অর্থদণ্ড দেওয়া হয়।এব্যাপারে সানজিদা রহমান জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেনসহ আরও অনেকেই ।