বাশার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরগঞ্জ পৌরসভার অন্তগর্ত ৭,৮,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়। শনিবার (১১ নভেম্বর) কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছাত্তার সাবেক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল কালাম। অন্যান্যদের মাঝে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ,সহ-দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমীন রাহুল,কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সামী উসমান গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো:নুরুল আমিন,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব,উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সেলিম,সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।