July 9, 2026, 8:46 am

ঈশ্বরগঞ্জে নৌকার মনোনয়ন পাওয়ায় আবদুছ ছাত্তারের বিশাল আনন্দ শোভাযাত্রা

Reporter Name
  • আপডেট Friday, December 1, 2023
  • 166 জন দেখেছে
বাশার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছাত্তার নৌকার মনোনয়ন নিয়ে ঢাকা থেকে এলাকায় আসলে দলীয় ও আপামর সাধারণ জনগণ তাকে গাড়ী বহর নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে নেয়। ঈশ্বরগঞ্জ উন্নয়নের রুপকার, বর্ষীয়ান রাজনীতিবিদ গণমানুষের নেতা আবদুছ ছাত্তার ২৯ শে নভেন্বর ঢাকা হতে ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর (বালিপাড়া)হয়ে মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়।সেখান থেকে শতশত মটর সাইকেল, মাইক্রোবাস,জিপ,প্রাইভেটকার, নাউরি-কানারামপুর মোড় হয়ে(ময়মনসিংহ-কিশোরগঞ্জ) মহা-সড়ক দিয়ে মাইজবাগ বটতলা,লক্ষিগঞ্জ,হারুয়া, ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামপুর জামিয়া গাফুরিয়া মাদরাসায় গিয়ে দোয়া মাহফিলে অংশ নেয়।সে সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় আবদুছ ছাত্তারকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৃনমুলের জনবান্ধব নেতা মোঃ আব্দুছ ছাত্তার বলেন, ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের রুপকার, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মুল্যায়ন করে নৌকার মনোনয়ন দিয়েছেন।সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে “জননেত্রী শেখ হাসিনার সালাম নিন-নৌকায় সমর্থন দিন”।আমি সকলের সহযোগীতায় বিজয়ের নৌকা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। শোভাযাত্রা শেষে উপজেলা শহেরের মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন,সহ-সভাপতি আলহাজ মোঃরফিকুল ইসলাম বুলবুল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন,সহ-সভাপতি রফিকুল ইসলাম(ভিপি),যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ হারুন,যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভুইয়া,দপ্তর সম্পাদক আবুল কালাম।
এছাড়াও অন্যান্যদের মাঝে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সম্মানিত সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ,কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল,উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী লায়ন টিটু উপজেলা আওয়ামীলীগের সদস্য মাইজবাগ ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া,জাটিয়া ইউপির চেয়ারম্যান মোঃ শামছুল হক জন্টু,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল,সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র, সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রবি,পৌর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম সুমন,উপজেলা যুবলীগের সাবেক সম্মানিত সদস্য ও ব্যবসায়ী সুলতান মাহমুদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ, যুবলীগের লুতফুর রহমান,মুন্না সহ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর