July 4, 2026, 5:20 am

ঈশ্বরগঞ্জে তৃনমূলে জনস্বার্থের কাজের তদারকি ..ইউএনও এরশাদুল আহমেদ

Reporter Name
  • আপডেট Wednesday, January 29, 2025
  • 99 জন দেখেছে
বাশার,ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ সরকারের অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করতে দেখা যায়।২৯-শে জানুয়ারী(বুধবার) উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোঃ এরশাদুল আহমেদ।প্রধান অতিথি ইউএনও এরশাদুল আহমেদ বিদ্যালয়ে আসা মাত্রই ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় কতৃপক্ষ।উপজেলার রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়,মল্লিকপুর উচ্চ বিদ্যালয়,মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়,মধুপুর উচ্চ বিদ্যালয়ের অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও এরশাদুল আহমেদ শিক্ষার্থীদের দেশ-জাতির উন্নতির লক্ষে কাজ করতে উৎসাহ দেন। রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অনুষ্টানে জনস্বার্থে ইউএনও এরশাদুল আহমেদ আরো বলেন আপনারা এলাকার বিভিন্ন সমস্যা বিশেষ করে মাদক, জুয়া,ইভটিজিং সহ অন্যায় অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে আমাকে অবহিত করবেন।আমি তাৎক্ষণিক- প্রশাসনিক ভাবে পদক্ষেপ নিব।অপরদিকে জনস্বার্থে ইউএনও এরশাদুল আহমেদ রাজিবপুর ইউনিয়নের ভাটি চরনওপাড়া (মাইজ উদ্দিন)এর বাড়ীর রাস্তা পরিদর্শন করেন।এছাড়াও অতি অল্প সময়ের মধ্যে ইউএনও এরশাদুল আহমেদের সততা সর্বত্রই চড়িয়ে যাচ্ছে। এসময় অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ উমর ফারুক আকন্দ।সার্বিক সহযোগিতায় সহকারি প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন।বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল আলী ফকির,রাজিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোছলেম উদ্দিন।অন্যান্যদের মাঝে গণ অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার প্রচার সম্পাদক কান্চন আহমেদ,রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থী সহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর