July 9, 2026, 8:44 am

ঈশ্বরগঞ্জে গণ সংবর্ধনা অনুষ্টিত

Reporter Name
  • আপডেট Sunday, September 1, 2024
  • 122 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান জাতীয় ফুটবল দল অনুর্ধ্ব-২০ এর অধিনায়ক আশরাফুল হক আসিফের নেতৃত্বে সাফ গেমস/২০২৪ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা পরিষদ হল রুমে গত শুক্রবার গণ সংবর্ধনা দেওয়া হয়। আয়োজনে উপজেলা প্রশাসন। আলোচনা শেষে আসিফকে ক্রেস্ট, মেডেল ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার পুস্পিতা। এসময় কালের কন্ঠ শুভ সংঘ, দুর্বার সমাজ কল্যাণ ক্লাব ও বিভিন্ন সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠানে আশরাফুল হক আসিফ বলেন, আমার আজকের এই সফলতার পিছনে আমার মা এবং একমাত্র বড় ভাইয়ের অবদান রয়েছে। আজকের এই সাফল্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন;তাদের স্মরণে উৎসর্গ করলাম। এই বিজয়ের অর্থ পুরষ্কার বন্য কবলিত মানুষদের মাঝে প্রদান করার প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার পুস্পিতা।  সাংবাদিক আতাউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ শাহ্ নুরুল কবীর(শাহীন)সাবেক এমপি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির  সদস্য ও উপজেলা পরিষদের সাবেক  ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্য মুহাম্মদ মাজেদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম,  সাংবাদিক আবুল কালাম আজাদ,সাইফুল ইসলাম তালুকদার, ফেরদৌস কোরাইশী টিটু,আলম ফরাজি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল হালিম, অধিনায়ক আসিফ এর মা পৌর কাউন্সিলর মমতাজ বেগম, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর