নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সম্মানিত কুরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।বুধবার মাহফিলের আয়োজন করে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুলাহেল মাজেদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ভুইয়া মনি।অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা,যুগ্ম আহবায়ক শরীফ আবেদীন জায়েদী,পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক সহ আরো অনেকেই মাহফিলে শরীক হন।৩ডিসেম্বর(বুধবার)অপরদিকে রাজিবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা দোয়া মাহফিল অনুষ্টিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ।মাহফিলে সভাপতিত্ব করেন রাজিবপুর ইউনিয়ন বিএনপির আয়বাহক মোঃ মোসলেম উদ্দিন(সাবেক মেম্বার)।এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ভুইয়া মনি,যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা,যুগ্ম আহবায়ক একেএম হারুন অর রশিদ হারুন,যুগ্ম আহবায়ক শরীফ আবেদীন জায়েদী,যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন,এড,শাহজাহান সাজু,রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।