July 4, 2026, 5:04 am

ঈশ্বরগঞ্জে কীটনাশক ও মালিশের ওষুধ পানে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • আপডেট Friday, August 29, 2025
  • 103 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলাদা দুটি ঘটনায় কীটনাশক ও মালিশের ওষুধ পানে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মরিয়ম আক্তার (১৫ মাস) ও মুজাহিদ (৩ বছর)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে মরিয়ম ফসলের ক্ষেতে ব্যবহৃত কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সরিষা ইউনিয়নের মারোয়াকালী গ্রামের সঞ্জু মিয়ার ছেলে মুজাহিদ বুধবার রাতে খেলার সময় টেবিলে রাখা দাদার পায়ের মালিশের করফুল ওষুধ পান করে ফেলে। তাকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরিয়মকে শুক্রবার সকাল সাড়ে ৯টায় এবং মুজাহিদকে বৃহস্পতিবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারগুলোর কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর