July 9, 2026, 5:08 pm

ঈশ্বরগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনপ্রিয়তায় প্রদীপের আনারস

Reporter Name
  • আপডেট Sunday, May 19, 2024
  • 118 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ বদরুল আলম প্রদীপের আনারস প্রতিকের নির্বাচনী প্রচারণায় সর্বত্রই গণজোয়ার বইছে।১৭-মে শুক্রবার মাগরিব নামাজের পর মগটুলা ইউনিয়নের(বৈরাটী)মাইজবাগ বাজারের(দক্ষিন পাশে)প্রদীপের আনারস প্রতিকের মতবিনিময় সভা অনুষ্টিত হয়।অনুষ্টানে সভাপতিত্ব করেন মাইজবাগ আকন্দ বাড়ীর মুহাম্মদ আবদুল কাইয়ুম আকন্দ।
এসময় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মোঃ বদরুল আলম প্রদীপ আনারস মার্কায় ব্যাপক জনসমর্থন দিয়ে বিজয়ী করে ঈশ্বরগঞ্জ উপজেলাবাসীর সেবা করার সুযোগ দেয়ার জোর অনুরোধ করেন।প্রদীপ উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন আপনারা বিগত সময়ে আমাকে ভালোবেসে বিপুল জনসর্থন দিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন।সেসময় থেকে আজ পর্যন্ত আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন এটা আমার বিশ্বাস।
আগামী ২৯ শে মে দিদ্বাদন্ধ বুলেগিয়ে আনারস মার্কায় জনসমর্থন  দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি আপনাদের পাশে থেকে  উপজেলাবাসীর উন্নয়নমুলক কাজ করতে চাই।আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।আবদুছ ছালাম নামের আরেক নেতা তার বক্তব্যে বলেন সারা উপজেলায় প্রদীপের আনারস প্রতিকের গণজোয়ার বইছে।আওয়ামীলীগ নেতা আবদুল আউয়াল বলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রদীপের তৃনমুলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।আমরা প্রদীপের আনারস মার্কায় জনসমর্থন ভোট দিয়ে ২৯ মে বিজয়ী করবো। এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুছ ছালাম,মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল আউয়াল আকন্দ,মাইজবাগ কৃষকলীগের মুহম্মদ আবুল কাশেম, আওয়ামী যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন,মগটুলা ইউপির সাবেক মেম্বার সেলিম,মাইজবাগ সাধুরগোলার যুবলীগের সাবেক সভাপতি, মোঃ বাচ্চু মিয়া,মাইজবাগ ড্রাইভার ক্লাবেব সভাপতি সমন,সাধারণ সম্পাদক শাহজাহান,মুহম্মদ জাকারিয়া সরকার,বাচ্চু মিয়া,হারুন অর রশিদ,রিয়াদ হাসান প্রিন্স,রবি,একরাম উল্লাহ,সজিব ওয়াস করনি জুলহাস,সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে আগামী ২৯-শে মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর