July 8, 2026, 7:16 pm

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

Reporter Name
  • আপডেট Monday, November 3, 2025
  • 79 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধ :: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবিতে পৌর শহরের পাট বাজারে বিশাল গণসমাবেশ অনুষ্টিত হয়।২নভেম্বর(রবিবার) অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম(পীর চরমোনাই)।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য জুলাই সনদ ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবি উত্থাপন করে। সেগুলো হল—জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয় কক্ষে সংখ্যানুপাতিক PR (আনুপাতিক প্রতিনিধিত্ব)পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ করতে হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা মুফতী মুহাম্মদ হাবিবুল্লাহ সভাপতিত্ব করেন। উপজেলা সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা সাঈদুর রহমান সাঈদ পরিচালনায় গণ সমাবেশ সুন্দর ভাবে করা হয়। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করীম বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মাদ মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ। ​এছাড়াও সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির হযরত মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুল হক হাসান ও উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বরকত উল্লাহ।বক্তারা অবিলম্বে এই ৫ দফা দাবি মেনে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ লোকজন সমাবেশে অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর