ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার এ সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।পরিচালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।
সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলার আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।