July 9, 2026, 7:47 am

ঈশ্বরগঞ্জে আওমীলীগের কর্মি সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত জননেতা আবদুছ ছাত্তার

Reporter Name
  • আপডেট Sunday, October 1, 2023
  • 169 জন দেখেছে
বাশার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সরিষা ইউনিয়নের অন্তগর্ত ৭,৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শনিবার অনুষ্টানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, সহ দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন রাহুল, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য শাহজাহান ভূইয়া, জেলা যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র,উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাবেক বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে অনুষ্টান শেষে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেতা আবদুছ ছাত্তার গণসংযোগ করে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জন সাধারনের সামনে তুলে ধরেন।অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ আবদুছ ছাত্তার শনিবার উপজেলার দত্তপাড়ায় নিজ গ্রামে নির্বাচনী কর্মি সমাবেশ ও মতবিনিময় করেন। স্থানীয় লোকজন বলেন আমরা আবদুছ ছাত্তার কে আবার এমপি হিসেবে দেখতে চাই।
এছাড়াও গত শনিবার সন্ধ্যার পর মগটুলা ইউনিয়নের ২-নং ওয়ার্ড আওয়ামালীগের নেতা কর্মিদের নিয়ে কর্মি সমাবেশ ও গণসংযোগ করেন ঈশ্বরগঞ্জ উন্নয়নের রুপকার জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।আবদুছ ছাত্তার প্রতিদিনই জনগণের কাছে গিয়ে আওয়ামী সরকারের উন্নয়ন তুলে ধরছে।এতে তৃনমূলের লোকজন বলেন আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে আবদুছ ছাত্তার কে মনোনয়ন দিলে ব্যাপক জনসমর্থনে নৌকা মার্কায় বিজয়ী হবে।তিনি দু’বার এমপি হয়ে এলাকায় অনেক উন্নয়ন করেছেন।যা উপজেলাবাসী জননেতা আবদুছ ছাত্তারের উন্নয়নের কাজের কথা আজো স্বরন করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর