July 4, 2026, 3:42 am

ঈশ্বরগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::
  • আপডেট Sunday, August 31, 2025
  • 92 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় প্রতিষ্ঠানটির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোখসানা নার্গিস। প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঞা মনি।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, অভিভাবক সদস্য জয়নাল আবেদীন মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মো. কামাল হোসেন, সাবেক বিএনপি নেতা বুলবুল সরকার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সুরুজ মিয়া, কলেজের প্রভাষক গোলাম মাওলা ভূঁইয়া ও সম্মানিত অভিভাবক সায়েম কাজীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, চরিত্র ও নৈতিকতার বিকাশে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একইসঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর