July 9, 2026, 8:44 am

ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারে লাঙ্গল প্রতীকের মতবিনিময়-বিশাল মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, December 29, 2023
  • 139 জন দেখেছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৮-আসনে জাতীয় পার্টি থেকে মনোনিত ফখরুল ইমাম সোহাগী বাজারে নেতা কর্মিদের সাথে মতবিনিময় ও মিছিল করেন ।২8 শে ডিসেম্বর বৃহস্পতিবার ফখরুল ইমামের নির্বাচনী পরামর্শ সভায় তিনি লাঙ্গল প্রতীকে জনসমর্থন দেওয়ার জোর দাবি করেন। আমি সবার সহযোগীতা কামনা করছি।এসময় সোহাগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুল মোতালেব।
সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন  যেহেতু এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নেই; সেজন্য আমরা লাঙ্গল প্রতীকে জনসমর্থন দিয়ে বিজয়ী করবো।এসময় সোহাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আজিজুল হক,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের কাজী জিয়াউল হক শুভ্র। অন্যান্যদেরদের মাঝে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল হাদী।
এছাড়াও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি চেয়ারম্যান মোঃ আবদুল আলী ফকির,সহ- সভাপতি আলহাজ মোঃ আনোয়ারুল ইসলাম খান সেলিম,উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আবদুল মতিন,প্রকৈশলী মোঃ আলতাফ হোসেন,ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আবদুল মান্নান, উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য তুষার,জাতীয় পার্টির নেতা মোঃ আবুল বাশার মন্ডল,উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি এসএম সরওয়ার্দী সুজন,উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সোহাগী ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি খালেদ হোসেন সুমন, জাতীয় ছাত্র সমাজের মুতমাঈন ভুয়া সম্রাট, ইউপি সদস্য বিপুল,মোরশেদ,জাকারিয়া,শাহিন মিয়া আরো অনেকেই উপস্থিত ছিলেন।মতবিনিময় শেষে সোহাগী বাজারে  লাঙ্গল প্রতীকের বিশাল মিছিল বের হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর