ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জের রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রাজিবপুরের কৃতি সন্তান,সমাজ সেবক আবু সাঈদ মোঃ ইফতেকার আলম (শামিম)। ১২ই জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ময়মনসিংহ এডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেন।কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রতিষ্টানের সিনিয়র শিক্ষক জহিরুল আলম ফেরদৌস,অভিভাবক সদস্য মোঃ সফি উদ্দিন ডালিম।সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ হেলাল উদ্দিন পদাধিকার বলে। এ কমিটির লোকজন প্রতিষ্টানের উন্নতি কল্পে কাজ করবে আশাবাদী অভিভাবক ও এলাকাবাসী।