July 9, 2026, 5:31 am

ঈশ্বরগঞ্জের মাইজবাগে আওয়ামীলীগের কর্মী সমাবেশ 

Reporter Name
  • আপডেট Sunday, September 24, 2023
  • 121 জন দেখেছে

বাশার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার মাইজবাগ ইউনিয়নের অন্তগর্ত ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের  সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার  বিকালে মাইজবাগ পাচপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন রাহুল, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সামী উচমান গনি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল মুনসুর, জেলা যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহাবুব, উপজেলা আওয়ামী সেচ্চাসেবকলীগ লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ, আওয়ামীলীগের মোঃ আবদুল আউয়াল আকন্দ,ওয়ার্ডের সভাপতি মোঃ হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রশিদ, আওয়ামীলীগের  মোঃ হেলাল উদ্দিন(হেলাল নেতা) সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর