নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করেন। গত বৃহস্পতিবার (১৪-আগস্ট) মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয় ।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন।তিনি ছাত্র-ছাত্রীরদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল মোনায়েম বলেন শিক্ষার্থীদেরকে গাছের চারা দেওয়া ভালো উদ্যোগ। এসময় বিশেষ অতিথি পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক। অনুষ্টান পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার।অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু,মোঃ ফরিদ মিয়া,মাইজবাগ ইউনিয়ন বিএনপির আবুল কালাম, আবদুল মালেক শহিদুল্লাহ,তরিকুল ইসলাম তারেক ও দলীয় নেতৃবৃন্দ,শিক্ষার্থী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সাবেকএমপি শাহ নুরুল কবির শাহীনের কাছ থেকে গাছের চারা হাতে পেয়ে আনন্দিত।