নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরগঞ্জের মগটুলা শাখার যুগ্ম আহবায়ক পদের প্রার্থী হিসেবে যার নাম রয়েছে তিনি হলেন ত্যাগী নেতা অলি আহমেদ।বিরোধী দলে থাকার সময়ে অলি আহমেদ বিএনপির সকল সহযোগী সংগঠনের কর্মসূচীতে অংশ নেয়।বিগত সরকার বিরোধী আন্দোলনেও সভা সমাবেশ এমনকি রাজপথের বিক্ষোভ-প্রতিবাদী মিছিল মিটিং-এ দলীয় প্রথম সারির নেতৃবৃন্দের পাশে রয়েছেন তৃনমুলের ত্যাগী নেতা অলি আহমেদ। আন্দোলনে অংশ নেওয়ার সভা সমাবেশ বিক্ষোভ মিটিং মিছিলের ছবি রয়েছে একাদিক।
এছাড়াও ২০১৩ ইং সালে রাজধানী ঢাকার (বিএনপির কেন্দ্রীয়)দলীয় পার্টি অফিসের সামনে থেকে অলি আহমেদ গ্রেফতারের স্বীকার হন।ছাত্র জীবনে বিএনপির সহযোগী জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ট কর্মি ছিলেন।এছাড়াও মগটুলা ইউনিয়নের বৈরাটী ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব নিষ্টার সহিত পালন করেন।বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সদস্য।রাজনীতির পাশাপাশি তিনি সৎ ভাবে জীবন যাপন করার লক্ষে মাইজবাগ বাজারে’ অলি কম্পিওটারের’ ব্যবসায়িক দোকান রয়েছে।সেখান থেকে আয় করে রাজনৈতিক ও সাংসারিক জীবন পার করেন।
খবর নিয়ে আরো জানাযায়,অলি দলীয় নেতা কর্মীদের লোকজনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন।নাম প্রকাশে অনিচ্ছুক মগটুলা বিএনপির একনেতা বলেন অলিকে ইউনিয়ন বিএনপির কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রাখার জোর দাবি জানাই।এব্যাপারে অলি প্রতিনিধিকে বলেন উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাইয়ের দিক-নির্দেশনায় রাজনীতি করি।আমার বিশ্বাস মগটুলা ইউনিয়ন বিএনপির কমিটিতে আমাকে রাখলে দলের জন্য কাজ করে যাব।