নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন সাবেক এমপি আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে শুক্রবার পৌর সভার ৯নং ওয়ার্ডের নয়শিমুল জামে মসজিদে জুময়ার নামায আদায় করেন। মুসুল্লিদের সাথে মতবিনিময় করে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।শাহ নুরুল কবির শাহীন বিগত সময়ে ঈশ্বরগঞ্জের বিএনপির এমপি থাকা কালীন সময়ে দলীয় ও সাধারন ধর্মপ্রাণ লোকদের সাথে ভালো সম্পর্ক ছিলো।সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন বলেন আমি আপনাদের কাছে দোয়া প্রত্যাশী।এসময় মসজিদের সম্মানিত খতিব ও মুসল্লি এমনকি সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।