July 9, 2026, 1:44 pm

ঈশ্বরগঞ্জের বড়হিতে আওয়ামীলীগের কর্মি সমাবেশ

Reporter Name
  • আপডেট Saturday, October 21, 2023
  • 153 জন দেখেছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বড়হিত ইউনিয়নের অন্তগর্ত ৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়।২০ অক্টোবর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং  ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।প্রধান অতিথির বক্তব্যে আবদুছ ছাত্তার বলেন দেশকে উন্নত করতে হলে নৌকার পক্ষে সবাইকে এক সাথে কাজ করার আহবান করেন।প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন ভুইয়া, আইন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মুক্তি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ,সহ দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমীন রাহুল,উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এডভোকেট শাহ মন্জুরুল হক,  সুলতান উদ্দিন, বদরুল আলম মিল্টন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ ভূইয়া হবি, বড়হিত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজালাল,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব,উপজেলা সেচ্চাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক এ এইচ এম সাইফুল ইসলাম, সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র, পৌর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম সুমন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ সহ ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর