July 29, 2026, 7:21 pm

ঈশ্বরগঞ্জের পাইলট উচ্চ বিদ্যালয়ে অ‌ভিভাবক স‌ম্মেলন

Reporter Name
  • আপডেট Friday, October 24, 2025
  • 89 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভবিষ্যতের পথ সুগম করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য। ২৩ অক্টোবর বৃহস্পতিবার, দুপুর ১২টায় প্রতিষ্ঠানের সুসজ্জিত হলরুমে এই সম্মেলনটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোস্তুফা কামাল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব এবং অভিভাবক ও শিক্ষকের সম্মিলিত ভূমিকার উপর বিশেষ জোর দেন। তিনি বলেন,”শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত উন্নত। আপনার হয়তো অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু একদিন সেই সম্পদ বিলীন হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে পরিণত করতে না পারেন, এর চেয়ে দুঃখের আর কিছু হবে না।” তিনি শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ জানান যেন প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা হয়।
একইসাথে, অভিভাবকদের প্রতি তিনি উদাত্ত আহ্বান রাখেন: “আপনার সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখুন। সন্তান কখন কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। আমাদের সন্তানেরাই হলো জাতির ভবিষ্যৎ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিভাবক সদস্য, সিনিয়র সহকারী শিক্ষক তাসরিনা বেগম, সিনিয়র সহকারী শিক্ষক (আইসিটি) মেহেরুনন্নেছা, হারুন অর রশিদ প্রমুখ। বক্তারা সকলেই শিক্ষার পরিবেশ উন্নত করা, নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বাড়ানোর বিষয়ে আলোকপাত করেন। তারা নিয়মিত অভিভাবক-শিক্ষক বৈঠকের গুরুত্ব তুলে ধরেন। এই অভিভাবক সম্মেলনের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকবৃন্দের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হলো। শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করাই ছিল এই সম্মেলনের প্রধান লক্ষ্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর