ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগে পনেরই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর (পাট বাজার) উপজেলা শহরে আলোচনা বিশাল মিছিলে দলীয় নেতা কর্মিরা যোগদান করেন। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার।তারুন্দিয়া’র মিছিলে নেতৃত্বদেন উপজেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য মতিউর রহমান মতি।সার্বিক সহযোগীতায় তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো আবদুর রব। এ ছাড়াও তারুন্দিয়ার আওয়ামীলীগ নেতা মোঃ মাহবুবুর রহমান।
উল্লেখ যে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মিরা অনুষ্টানে যোগদান করেন।