July 23, 2026, 11:14 pm

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তারের গণসংযোগ 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ::
  • আপডেট Friday, June 9, 2023
  • 135 জন দেখেছে

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি গতকাল ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল উনাদের সহিত সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে রাজনৈতিক বিষয় ও সামনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করার লক্ষে আলোচনা করেন। ঢাকা থেকে এলাকায় এসেই জনগণের খোজ খবর নেয় এবং দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে গণসংযোগ করেন। তারুন্দিয়া রাজিবপুর মধুপুর,  মাইজবাগ বাজারে দলীয় লোকদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

এসময় দলীয় লোকজন পাশে ছিলেন।জননেতা আবদুছ ছাত্তার সেসময়ে এমপি থাকাকালীন সময়ে ঈশ্বরগঞ্জ উপজেলায় রাস্তা-ঘাট,ব্রীজ-কালব্রাট,স্কুল কলেজ, মক্তব-মাদরাসা, খানকা শরীফ,ধর্মীয় প্রতিষ্টান,ছাড়াও ব্যাপক উন্নয়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।ঈশ্বরগঞ্জের উন্নয়নের রুপকার হিসেবে পরিচিত ত্যাগী নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি সকলের সহযোগীতা কামনা করেন। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর